পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ‘প্রধান শিক্ষক’ নিয়োগ

লালমনিরহাট প্রতিনিধি
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধ বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। এই উদ্যোগে পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে এক দিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম অনুমোদনপত্র ও নিয়োগপত্র প্রতীকী প্রধান শিক্ষক উম্মে তালহার হাতে তুলে দেন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে সে এই দায়িত্ব পালন করবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

Advertisement