
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই ভাই দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ওমর ফারুক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ তার বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ (১২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মওলভী ফজল করিমের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুকের মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







