৩ দশকের বেশি পুরনো ভ্রƒণ থেকে শিশুর জন্ম
৩ দশকের বেশি পুরনো ভ্রƒণ থেকে শিশুর জন্ম।

নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক শিশু-যার  ভ্রƒণ ৩০ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল। সম্ভবত এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সংরক্ষিত থাকা ভ্রƒণ থেকে জীবিত সন্তান জন্মের রেকর্ড।
জানা গেছে, ভ্রƒণটি তৈরি হয়েছিল ১৯৯৪ সালে, ৬২ বছর বয়সী লিন্ডা আর্চার্ড ও তার তখনকার স্বামীর আইভিএফ চিকিৎসার মাধ্যমে। সে সময় চারটি ভ্রƒণ তৈরি হয়েছিল, যার একটি থেকে জন্ম নিয়েছিল লিন্ডার মেয়ে। বাকি তিনটি ভ্রƒণ হিমায়িত করে রাখা হয়। 
তবে স্বামীর সাথে বিচ্ছেদের পরও লিন্ডা সিদ্ধান্ত নেন ভ্রƒণগুলো নষ্ট করবেন না। এমনকি গবেষণা বা অজানা পরিবারে দান করতেও রাজী ছিলেন না। কারণ ভবিষ্যতে যদি এসব ভ্রƒণ থেকে শিশু জন্মালে তাদের সাথে যেন এক ধরনের জৈব সম্পর্ক থাকে- এটা চেয়েছিলেন তিনি।
বছরের পর বছর ভ্রƒণ সংরক্ষণের জন্য লিন্ডা হাজার হাজার ডলার ব্যয় করেছেন। পরে তিনি যুক্ত হন খ্রিস্টান ধর্মভিত্তিক একটি ভ্রƒণ দত্তক সংস্থা ‘নাইটলাইট ক্রিশ্চিয়ান অ্যাডপশনস’-এর সাথে। সংস্থাটির ‘স্নোফ্লেকস’ নামে একটি প্রোগ্রাম রয়েছে, যেখানে দাতা অভিভাবক তার পছন্দ অনুযায়ী গ্রহণকারী দম্পতি নির্বাচন করতে পারেন।
লিন্ডার শর্ত ছিল- ভ্রƒণ যেন যুক্তরাষ্ট্রেই থাকে, কোনো বিবাহিত শ্বেতাঙ্গ খ্রিস্টান দম্পতির হাতে যায়। শেষ পর্যন্ত তার ভ্রƒণ পিয়ার্স দম্পতির কাছে হস্তান্তর করা হয়।  ইন্টারনেট।

Advertisement