সূর্যের আলোর সাথে পাহাড়ও রঙ পাল্টায়!
সূর্যের আলোর সাথে পাহাড়ও রঙ পাল্টায়!।

নয়া দিগন্ত ডেস্ক
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির মাঝামাঝি এলাকায় থাকা আয়ার্স রক নামে পরিচিত বেলেপাথরের একটি পাহাড় পর্যটকদের আকর্ষণ করছে; দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর পরিবর্তনের সাথে সাথে রঙও বদলানোর কারণে।
এই অসাধারণ প্রাকৃতিক নিদর্শনটি অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ, যা তার অনন্য সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
বাস্তবে পাহাড়টি শারীরিকভাবে রঙ পরিবর্তন না করলেও এর খনিজ উপাদান এবং সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণে এক চমৎকার দৃষ্টিবিভ্রম তৈরি হয়। বেলেপাথরে থাকা আয়রন বা লোহা সময়ের সাথে জারিত হয়ে পাহাড়টিকে একটি লালচে আভা দেয়, যা সূর্যের আলোর কোণ পরিবর্তনের সাথে সাথে ভিন্ন রূপ নেয়। যেমন সূর্যোদয়ের সময় হালকা গোলাপি, সকালে উজ্জ্বল কমলা, দুপুরে গাঢ় মরচে-লাল এবং সূর্যাস্তের সময় বেগুনি ও গাঢ় লালচে রঙের রূপ ধারণ করে।
তবে উলুরু কেবল একটি ভূতাত্ত্বিক বিস্ময়ই নয়, এটি স্থানীয় আদিবাসী আনাঙ্গু সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। হাজার বছর ধরে এই অঞ্চলে বসবাস করা আনাঙ্গু জনগোষ্ঠীর প্রাচীন সাংস্কৃতিক গল্প, ঐতিহ্য, শিলাশিল্প ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের সাথে এই পাহাড়ের গভীর সংযোগ রয়েছে। ফলে এখানে বেড়াতে আসা পর্যটকদের স্থানীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করা হয়। ইন্টারনেট।

Advertisement