
নিজস্ব প্রতিবেদক
আসন্ন মহান বিজয় দিবস ও সার্বিক পরিস্থিতি ঘিরে দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাসংক্রান্ত প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে নি-িদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সাথে সংযুক্ত থাকবে।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রণীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের পাশাপাশি বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশী-বিদেশী গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণ নির্বিঘœ করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে। স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা তল্লাশি, নজরদারি এবং প্রবেশপথ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হবে।
সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও অনুষ্ঠানস্থল ঘিরে আগাম তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়।
এ দিকে বঙ্গভবনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের শরীর ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে। একই সাথে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার পর্যন্ত প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজয় দিবসে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের যাতায়াতে যাতে বিঘœ না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে। সার্বিক নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








