
শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো: নূরুল হুদা। সরকারে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছরের জন্য গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান ছিলেন।
এ ছাড়া তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি, ট্রাস্টি কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আইসিবির চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








