
নিজস্ব প্রতিবেদক
গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়নে বিএনপির অনীহা ও রাজনৈতিক গড়িমসি ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যকে দুর্বল করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, জাতীয় ঐক্যে বিভক্তি ও অবিশ্বাসের সুযোগে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। চলমান রাজনৈতিক সঙ্কট সৃষ্টির দায় বিএনপি এড়াতে পারে না।
গতকাল সোমবার বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে আয়োজিত তৃণমূল নেতাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







