
ফ্রান্স প্রতিনিধি
ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান সামাজিক আন্দোলন ও অবরোধ ঘিরে সহিংসতা এড়াতে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সব ধরনের অননুমোদিত সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে পুলিশ। গত রোববার জারি করা এক সরকারি আদেশে জানানো হয়েছে, ১৬ নভেম্বর সোমবার থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ফরাসি সংবাদমাধ্যম ল্য মোঁদ -এর তথ্যমতে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে শার্লেমান, ল্যাভয়জিয়ে, ফেনেলোঁ, মনটেইন, শাপতাল, রাসিন, দোরিয়াঁ, পিয়েরে-জিল দ্য জেন, কার্নো ও বালজাক বিদ্যালয়। এ ছাড়া সরবোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, প্যারিস সিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্যাম্পাস, পঁতেওঁ-সরবোন বিশ্ববিদ্যালয়ের রেনে-কাসাঁ ও লোরসিন কেন্দ্র এবং পঁতেওঁ-আসাস বিশ্ববিদ্যালয়ের রু দ্য ভোজিরার সড়কের শাখা ক্যাম্পাসও এই তালিকায় রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








