
নিজস্ব প্রতিবেদক
অবশেষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মো: আরিফুল হক চৌধুরীর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে মেডিক্যাল সেন্টারগুলোর চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হয়নি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলামের বরাতে জানা যায়, গত রোববার থেকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোতে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। কতগুলো মেডিক্যাল সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে- সে বিষয় কিছু জানা যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







