চট্টগ্রামে বাবাকে হত্যা, কক্সবাজার থেকে ছেলে আটক

 চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক ছেলে মো: রামিমকে (২১) কক্সবাজার থেকে আটক করেছে এসআরবি।
রোববার কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারে এই যৌথ অভিযান চালায়।
নিহত রহিম উল্ল্যাহর (৬৩) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পতেঙ্গার বিজয়নগর এলাকায় ভাড়া থাকতেন। বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন।