
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ, ককটেল হামলা, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করছে। এ ধরনের নাশকতার পেছনে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো দেশী বিদেশী অপশক্তি দেশে অস্থিতিশীলতা তৈরি করার অপচেষ্টা করছে কি না তাও খতিয়ে দেখতে হবে। আমরা কোনো অরাজকতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হোক তা দেখতে চাই না। তিনি বলেন, জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশী বিদেশী অপশক্তি জুলাই ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা করছে। জুলাই ঐক্য যাতে বিনষ্ট না হয় তার জন্য সরকারি দল, বিরোধীদলসহ সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে সরকার পরিচালনায় সার্বিক সহযোগিতা করতে হবে।
গতকাল সোমবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ডিবেটিং সোসাইটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আজকের তরুণরাই জাতির আশা-আকাক্সক্ষার ভরসা। এখান থেকেই আমলা হবে, সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে। বিগত শাসনামলে আমরা কোনো কার্যকর জাতীয় সংসদ পাইনি। অথচ জাতীয় সংসদ হচ্ছে জাতির আশা আকাক্সক্ষার বাতিঘর। আমরা বর্তমান সংসদকে একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে দেখতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর তসমিনা বেগম চৌধুরী, টিচার্স কাউন্সিল সেক্রেটারি অধ্যাপক শামসুন নাহার ও ডিবেটিং সোসাইটির মডারেটর খুজিস্তা আক্তারা বানু। ওরিয়েন্টেশন শেষে বারোয়ারী বিতর্ক ও রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








