
ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ চলায় ছয় ঘণ্টার যাত্রাপথ এখন কখনো বারো থেকে চৌদ্দ ঘণ্টায় গড়াচ্ছে। এতে জনদুর্ভোগ অবর্ণনীয় হয়ে উঠেছে। প্রতিনিয়ত রোগী, শিক্ষার্থী, প্রবাসীসহ সাধারণ মানুষ এই ভোগান্তির শিকার। সিলেট অঞ্চলের এই জনদুর্ভোগ লাঘবে গত ১০ নভেম্বর জাতীয় সংসদে সিলেট বিভাগের ১৯ জন সংসদ সদস্যের পক্ষে ঢাকা-সিলেট রুটে অবিলম্বে একটি বিশেষ ট্রেন চালুর দাবি উত্থাপন করা হয়েছে।
রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কাছে আমাদেরও দাবি, দ্রুত একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের সময়সীমা ঘোষণা করা হোক। সাপ্তাহিক ছুটির সময় চাহিদা বিবেচনায় টিকিটের সঙ্কট কমাতে বিদ্যমান ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধি এবং সময়সূচি পুনর্বিন্যাস এখন অপরিহার্র্য হয়ে পড়েছে। একই সাথে আখাউড়া-সিলেট ডুয়েলগেজ রেলপথের বর্তমান অবস্থা স্পষ্টভাবে জানাতে হবে।
সিলেটের মানুষ বাড়তি কোনো সুবিধা চান না, চান নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াতের সুযোগ। সংসদে উত্থাপিত দাবি মেনে নিয়ে তা অবিলম্বে কার্যকর করা হবে এটিই সিলেটবাসীর প্রত্যাশা।
মিজান রাহমান
কুলাউড়া, মৌলভীবাজার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








