
ক্রীড়া প্রতিবেদক
সাফ গেমস ফুটবলে স্বর্ণ আছে তাদের। রেকর্ড ৯ বারের সাফ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জয়ের কৃতিত্বও আছে। তবে এখন পর্যন্ত সাফের শিরোপায় হাত ছোঁয়ানো হয়নি পাকিস্তানের। জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টায় শুরু হওয়া ফাইনালে ভারতকে হারাতে পারলেই পূরণ হবে লক্ষ্য। মালদ্বীপের ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তারা। অন্য দিকে ভারতের লক্ষ্য দশমবারের মতো সাফ ট্রফি জয়।
অবশ্য দুর্বল দল নিয়েও গ্রুপ পর্বে ৩-২ গোলে জিতলেও ভারত এখন ভয় করছে পাকিস্তানকে। কারণ ইউরোপে খেলা নতুন পাঁচ ফুটবলার যোগ হয়েছে পাকিস্তান দলে। তাই গতকাল ম্যাচ ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচ নওশাদ মুসা জানান, ‘গ্রুপ পর্বে আমাদের বিপক্ষে খেলা পাকিস্তান আর বাংলাদেশের বিপক্ষে খেলা পাকিস্তান দল এক নয়।’ উল্লেখ্য, এবারের সাফে খেলা ভারতের দলটি মূলত ‘সি’ টিম হয়ে গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








