৪৩ ম্যাচ পর হার স্পেনের

 ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সেই স্পেনকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই পরাজয়ে ৪৩ ম্যাচের অপরাজিত থাকার ধারা থামল স্পেনের। লামিনে ইয়ামালদের হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড। অবশ্য হেরেও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে লুইস দে লা ফুয়েন্তের দলও। এ দিকে বিশ্বকাপের পর নেশন্স লিগেও ব্যর্থতার বৃত্তেই আটকে থাকল ইতালি। ব্রাসেলসের কিং বউদুইন স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইতালিকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলসরা। এই জয়ে গ্রুপ ‘এ’-১ থেকে চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গী হয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করল মার্ক ফন বোমেলের শিষ্যরা। নিজেদের মাঠে তুরস্ককে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে ফ্রান্স। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিশ^কাপে খেলা হচ্ছে না চারবারের বিশ^ চ্যাম্পিয়নদের।

Advertisement