জায়েদের ১০ উইকেটে জয় সিলেটের

 ক্রীড়া প্রতিবেদক 
দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটের হয়ে চমৎকার সেঞ্চুরিতে বড় লিড এনে দিলেন আশরাফুল হাসান (১১৩)। পরে বল হাতে বরিশালের ব্যাটিং নাড়িয়ে দিলেন আবু জায়েদ। দুই ইনিংস মিলে তিনি নিলেন ১০ উইকেট। তিন দিনের মধ্যেই জোড়া বোনাস পয়েন্টসহ জিতে গেল সিলেট। আশরাফুল ও আবু জায়েদের কৃতিত্বে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে সিলেট। 
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২০০ রানে এগিয়ে রংপুর। নুরুল হাসান সোহান ১০৫ রান করে আউট হন। রংপুরের ৩৩৮ রানের জবাবে সোহানের সেঞ্চুরির সুবাদে ৩২২ রানে থামে খুলনা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান রংপুরের। সিলেটের একাডেমি মাঠে সেঞ্চুরি করেছেন প্রিতম কুমার (১০৮)। ময়মনসিংহের প্রথম ইনিংসে করা ৪৪০ রানের জবাবে প্রিতমের সেঞ্চুরির সুবাদে ৩৭৭ রান করে রাজশাহী। ৫ উইকেট নেন শুভাগত হোম। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৯ রান ময়মনসিংহের। রাজশাহীতে  দ্বিতীয় ইনিংসে ঢাকা বিপক্ষে ২২৭ রানে এগিয়ে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ২৮৮ রানের জবাবে ঢাকা থেমেছিল ২৯২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৩১ রান চট্টগ্রামের।

Advertisement