রয়টার্স থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে একাধিক ভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৬ জন। গতকাল সোমবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে ওই এলাকায় আগুনের সূত্রপাত হয়।