নেসেটের ডেপুটি স্পিকার আহমদ তিবি

আলজাজিরা 
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট জোটের চেয়ারম্যান আহমেদ তিবি। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১১টি আসন পাওয়া জোটটির জন্য এ পদ অর্জনকে ‘ন্যায্য’ বলে মন্তব্য করেছেন তিনি। আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তা’আল পার্টির শীর্ষ নেতা তিবি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া থেকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তাদের ‘বেপরোয়া উসকানি’ সত্ত্বেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিবি আরো বলেন, জয়েন্ট লিস্ট নেসেটের সব কমিটিতেই প্রতিনিধিত্ব করবে। এ দিকে আজ সোমবার নেসেটের একটি কমিটি জানিয়েছে, ডানপন্থী ইসরাইল বেইতেনু পার্টির নেতা অ্যাভিগদার লিবারম্যান পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান হবেন।

Advertisement