নিরাপত্তার স্বার্থে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ

 এএফপি
চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোনের মালিকানা ও সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  গতকাল রোববার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর  হয়েছে।
নিষেধাজ্ঞাটি বেইজিংয়ের শহর ও গ্রাম- উভয় এলাকার জন্য প্রযোজ্য। প্রায় ১৬ হাজার ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এ পৌর এলাকা বেলজিয়ামের আয়তনের প্রায় অর্ধেক। গত সেপ্টেম্বরে বেইজিং কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সেখানে ড্রোন বা চালকবিহীন উড়োজাহাজ (ইউএভি) রাখা ও সংরক্ষণ করা যাবে না। এমনকি ড্রোন কিংবা এর যন্ত্রাংশও শহরের ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকরের আগে ড্রোনের মালিকদের নিজ নিজ ড্রোন সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

Advertisement