
আলজাজিরা
ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। তবে কাগজে-কলমে দারিদ্র্যসীমা পার হলেও লাখ লাখ মানুষের জীবনে অভাব, অনাহার ও আর্থিক অনিশ্চয়তা এখনো কাটেনি।
২৫ বছর বয়সী হেমা প্রজাপতির জীবন সেই বাস্তবতারই উদাহরণ। তার ভাষায়, পেটের ভেতর কাঁটা গজালেও ক্ষুধার যন্ত্রণা তার চেয়ে বেশি হবে না। প্রতি মাসের শেষ দিকে হেমার রান্নাঘরের তাক খালি হয়ে যায়। স্বামী হরি প্রজাপতির ঋণের বোঝা বাড়তে থাকে। আর পরিবারের খাবারের বড় একটি অংশ তুলে রাখতে হয় তাদের নয় বছর বয়সী ছেলে দিব্যাংশের জন্য।
তবে সরকারি হিসাব অনুযায়ী, হেমার পরিবার এখন আর দরিদ্র নয়। রাজস্থানের রাজসমন্দ জেলার বাসিন্দা হেমা তিন সদস্যের পরিবারের জন্য মাসে প্রায় ১১ হাজার রুপি খরচ করেন। বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমা অনুযায়ী, এই আকারের একটি পরিবারের মাসিক ব্যয় প্রায় সাত হাজার ৩৮০ রুপি। অর্থাৎ হেমার পরিবারের ব্যয় দারিদ্র্যসীমার চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








