
রয়টার্স
লোহিত সাগরের প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ বাবুল মানদেব প্রণালীর ওপর নজর রাখা একটি অঞ্চল থেকে সরে যাচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্রবাহিনী। এর মাধ্যমে প্রণালীটির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হাউছি বিদ্রোহীদের কাছে।
তাদের সরে যাওয়ার কারণে এখন বাবুল মানদেব হাউছিদের কাছে যাওয়ায় সেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচলে আরও বিঘœ ঘটবে। বিশ্বের দু’টি গুরুত্বপূর্ণ প্রণালীর অন্যতম হরমুজ ইরান গত আট মাস ধরে বন্ধ করে রেখেছে। অন্য দিকে এখন বাবুল মানদেব যাচ্ছে হাউছিদের কাছে। এমন পরিস্থিতির কারণে উপসাগরীয় আরব দেশগুলোর তেল উৎপাদনের রুট আরো সঙ্কুচিত হয়ে আসবে।
গতকাল রোববার সরকারি বাহিনী সাউদার্ন ফোর্স এক বিবৃতিতে বলেছে, ‘সাউদার্ন সশস্ত্রবাহিনী তার সেনাদের ধুবাব বিমানবন্দর এবং পূর্ব তাইজ প্রদেশের বাব এল-মান্দেব প্রণালী থেকে অন্য জায়গায় মোতায়েন শুরু করেছে। (অস্থায়ী) রাজধানীয় এডেনকে রক্ষায় প্রাধান্য দেয়া এবং অন্যান্য প্রদেশকে রক্ষা করতে, একই সাথে ফ্রন্টলাইন শক্তিশালী করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
এ দিকে নিজেদের সেনারা সরে যাওয়ার পর হাউছিদের কাছ থেকে বাবুল মানদেবকে মুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেছেন, ‘বাব এল-মান্দেব এবং পশ্চিম উপকূল মুক্ত করা ইয়েমেনি বাহিনীর অধিকার। এটি রক্ষায় বিশ্বকে একত্রে কাজ করতে হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








