
নিউ ইয়র্ক টাইমস
২০২২ সালের শুরুতে ইউক্রেনে হামলার দুই মাস আগে রাশিয়া বেশ কিছু বড় দাবি তুলেছিল। এর মধ্যে অন্যতম ছিল, পশ্চিমা সামরিক জোট ন্যাটো যেন রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে আসার আগে, অর্থাৎ ১৯৯৭ সালে তাদের সেনারা যেখানে ছিল, ঠিক সেখানে ফিরে যায়।
পাঁচ বছরের যুদ্ধ আর কয়েক লাখ মানুষের মৃত্যুর পর এখন আরো বড় জয় নিশ্চিত করতে রাশিয়া সেই পুরনো দাবিগুলোই- কোথাও কোথাও হুবহু একই ভাষায়- আবার সামনে এনেছে। ইউক্রেন যুদ্ধ কিভাবে থামানো যায়, তা নিয়ে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সাথে গোপন বৈঠকে মস্কো এই শর্ত দিয়েছে।
বৈঠকে উপস্থিত এক ব্যক্তির কাছ থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস রুশ কর্মকর্তাদের দেয়া একটি নথি হাতে পেয়েছে। সেখানে মস্কোর এই অনড় অবস্থানের কথা লেখা রয়েছে। আলোচনার বিষয়ে অবগত আরো একজন নথিটি আসল বলে নিশ্চিত করেছেন।
রাশিয়ার এ দাবি থেকে বোঝা যায়, যুদ্ধ থামাতে ট্রাম্প প্রশাসন ২০ মাসের বেশি সময় ধরে কূটনৈতিক চেষ্টা চালালেও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার মূল লক্ষ্য থেকে একচুলও নড়েননি। পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলসহ ন্যাটোর পূর্ব সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার এই দাবি ইউক্রেন আলোচনায় পুরো ইউরোপের নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। পুতিন প্রকাশ্যে যেসব কথা বলেন, তার আসল উদ্দেশ্যও এতে পরিষ্কার হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








