নতুন চ্যাম্পিয়ন ওয়াদিফা

ক্রীড়া প্রতিবেদক
বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। ওয়াদিফা ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। পরশু ত্রয়োদশ রাউন্ডের খেলায় ওয়াদিফা মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে পরাজিত করার পর নিশ্চিত হয় তার শিরোপা।

Advertisement