ব্যান্টনের সেঞ্চুরিতে সমতা

ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে টম ব্যান্টনের সেঞ্চুরিতে (১২১) ভর করে ৩৫৫ রানের পাহাড় গড়ে তুলে ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে গাস অ্যাটকিনসনের বোলিং তোপে পড়ে ২৯ রানেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২২০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে সফরকারীরা।

Advertisement