
ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়েই চলেছে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পর সমপরিমাণ ম্যাচের ওয়ানডে সিরিজও জিতেছে সফরকারীরা। শেষ ম্যাচে গতকাল স্বাগতিকদের ২২ রানে হারিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। একই সাথে দীর্ঘদিন পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারল নিউজিল্যান্ড। টানা ৯টি সিরিজ অপরাজিত থাকার পর এবার ভারতের কাছে হার মানতে হলো কিউইদের। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২.১ ওভারে ২০৯ রানেই গুটিয়ে যায় শ্রেয়াশ আইয়ারের দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ডেরও। এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে ৬৪ রান। কিন্তু এরপরই ভারতীয় বোলারদের তোপে ৪৮.১ ওভারে ১৮৭ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







