
ক্রীড়া প্রতিবেদক
রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াডে। ৩৪ বছর বয়সী সাব্বির রহমানকে নিয়ে প্রাথমিক দল ঘোষণার পর যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত ১৫ সদস্যের চূড়ান্ত দলেও জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। কাতারে আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য গতকাল সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ‘এ’ দল : সাইফ হাসান, সাব্বির রহমান, রকিবুল হাসান, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, ইরফান শুক্কুর, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ রুবেল ও ইফতেখার হোসেন ইফতি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







