চ্যাম্পিয়ন ইনডিপেনডেন্ট টেলিভিশন
ডিআরইউ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইনডেপেনডেন্ট টেলিভিশন : নয়া দিগন্ত।

 ক্রীড়া প্রতিবেদক
ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪-কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৪৫ রান করে চ্যানেল ২৪। দলের হয়ে সজীব ১৬ ও শুয়েব রেদোয়ান ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন দু’টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে জয় নিশ্চিত করে ইনডিপেনডেন্ট টেলিভিশন।  ম্যান অব দ্য টুর্নামেন্ট হন চ্যাম্পিয়ন দলের ছেরাজুল মুস্তাহেদিন। প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন ডিআরউই সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Advertisement