
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং এলাকায় বন্য হাতির আক্রমণে সৈয়দ আলম ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ আলম ফকির উত্তর হারবাং ইউনিয়নের ভাণ্ডারিয়া ঢেবার এলাকায় বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে উত্তর হারবাং গয়াল মারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল এলাকায় সৈয়দ আলম ফকির এশারের নামাজ শেষে বাড়ি ফিরার পথে পাশের পাহাড় থেকে খাবারের সন্ধানে ছুটে আসা এক বন্য হাতির সমনে পড়েন তিনি। সে সময় হাতির আক্রমণে শিকার হয়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







