পাকাকরণ ও সংস্কার হবে তালা-কলারোয়ার ১৩ সড়ক

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

Advertisement

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর উদ্যোগে তালা ও কলারোয়া উপজেলায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ১৩টি গুরুত্বপূর্ণ সড়কের পাকাকরণ ও সংস্কার কাজ শুরু হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, দুই উপজেলায় মোট ৭.২০৬ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে তালায় পাঁচ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০টি এবং কলারোয়ায় চার কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন হবে। তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং কলারোয়ার চন্দনপুর, পৌরসভা ও সোনাবাড়ীয়া এলাকার সড়কগুলো এ প্রকল্পের আওতায় রয়েছে।
সড়কগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।