
শিক্ষকদের অংশগ্রহণে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী অপশক্তিন বিরুদ্ধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রোববার নোবিপ্রবি শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন বলেন, ছাত্রজনতার অংশগ্রহণে মাত্রই দেশে একটি গণ-অভ্যত্থান সংগঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি নির্বাচান পেয়েছি। যেখানে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। তবে সম্প্রতি আমরা লক্ষ করছি যে, একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা সাধারণ শিক্ষকরা মেনে নিতে পারছি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ উত্তরণের পর চব্বিশের সেই পরাজিত শক্তি দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং মতপ্রকাশের নামে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন এবং দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জনান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন।নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: শিবলুর রহমান প্রমুখ। নোয়াখালী অফিস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








