শেল্টেক্ আবাসন মেলা শুরু, বিশেষ অফারে মিলবে ৫০০-এর বেশি প্রপার্টি

চার দশকের অভিজ্ঞতা নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ‘শেল্টেক্থআবাসন মেলা ২০২৬’। এ মেলায় একসঙ্গে পাওয়া যাচ্ছে শেল্টেক্’র অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ও দোকান। ক্রেতারা নিজের প্রয়োজন ও পছন্দের এলাকা অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। মেলা চলাকালে অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান বুকিংয়ে থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার। এ ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শেল্টেক্থগ্রুপের ডিরেক্টর; অ্যাডভাইজার, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং, শেল্টেক্থগ্রুপ; এক্সিকিউটিভ ডিরেক্টর; চিফ অপারেটিং অফিসার; চিফ বিজনেস অফিসার; অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, সেলস, শেল্টেক্ লি.-সহ অন্যান্য ঊর্ধŸতন কর্মকর্তা। রাজধানীর পশ্চিম পান্থপথের শেল্টেক্থকরপোরেট অফিস, বনশ্রী মেইন রোডের শেল্টেক্থলিগ্যাসি প্লাজা সেলস অফিস, গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, জলসিঁড়ির সেক্টর ১৭ এবং চট্টগ্রামের জাকির হোসেন সড়কের রুবিয়া হাইটসের সেলস অফিসে একযোগে চলছে মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবারসহ যেকোনো ছুটির দিনে পরিবার নিয়ে মেলায় আসতে পারবেন আগ্রহীরা। বিজ্ঞপ্তি।

Advertisement