হোমিও চিকিৎসাব্যবস্থার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন

 সিলেট ব্যুরো
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার একটি অংশ। এ চিকিৎসার মাধ্যমে অনেক জটিল রোগে আক্রান্ত মানুষ উপকৃত হচ্ছেন। সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে আসেন। তাই এ চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।
ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন শাহপরান থানা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সমাজে অনেকের মধ্যে নানা ধারণা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক এ পদ্ধতিতে জটিল রোগের সেবা দিয়ে আসছেন এবং বহু মানুষ তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন। 
তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার মতো হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। সিলেটে এ চিকিৎসাব্যবস্থার শিক্ষা ও চর্চার সুযোগ রয়েছে। তবে আরো মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়া প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
রোটারিয়ান ফয়সাল মাহমুদ খানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন নাদিম ও জয়নাল আবেদীন, ডা. ইমদাদুল হক, ডা. শফিকুল হক, ডা. নাজমুল হক প্রমুখ।

Advertisement