
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে চৎধপঃরপধষ জবংবধৎপয ঝশরষষং উবাবষড়ঢ়সবহঃ ভড়ৎ ঊসবৎমরহম গচযরষ ধহফ চযউ জবংবধৎপযবৎং ধঃ ওংষধসরপ অৎধনরপ টহরাবৎংরঃু শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার গতকাল সকালে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ সৃষ্টি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গবেষণা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয় ও দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (টঝওগ) কুরআন ও সুন্নাহ স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার ড. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী। এ ছাড়াও উপস্থিত ছিলেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আ হ ম নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা. নুরুল ইসলাম এবং মাদরাসা পরিদর্শক, প্রফেসর ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো: নওসের আলী, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।
কর্মশালায় এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষকদের গবেষণার পদ্ধতিগত দক্ষতা উন্নয়ন, গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা তত্ত্বাবধান এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








