
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (গজচ) অনুযায়ী এলপিজি বিক্রয় নিশ্চিত করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। সাম্প্রতিক সময়ে ভোক্তা পর্যায়ে বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) এলপি গ্যাস প্রাপ্তির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ পরিলক্ষিত হওয়ায় দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে।
এসব বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস ক্রয় করতে পারবেন। এ উপলক্ষে গতকাল ঢাকার মিরপুর-১৫-তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।
গ্রাহকদের কাছে এ উদ্যোগের তথ্য সহজলভ্য করতে নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে বিশেষ প্রচার ব্যানার স্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রয়কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা সহজেই নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলো চিহ্নিত করতে পারবেন এবং বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








