
সিটিজেনস ব্যাংক সম্প্রতি ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬’ আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। তিনি তার বক্তব্যে ব্যাংকিং খাতের বিভিন্ন ঝুঁকির দিক তুলে ধরার পাশাপাশি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং বিচক্ষণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন এবং ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। তিনি কনসেনট্রেশন রিস্ক যথাযথভাবে ব্যবস্থাপনা, সম্পদের গুণগত মান বজায় রাখা এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকিগুলো কার্যকরভাবে চিহ্নিতকরণ, মূল্যায়ন ও প্রশমনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর মাধ্যমে পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা সুরক্ষা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ, মোহাম্মদ আবদুর রব এবং অতিরিক্ত পরিচালক সিদ্ধার্থ শংকর রায় সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন ঝুঁকির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সেশন পরিচালনা করেন।
এ ছাড়াও সম্মেলনে সিটিজেনস ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান ও মো: আবদুল লতিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








