
সাতক্ষীরা প্রতিনিধি
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’। চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার জন্য সাতক্ষীরার তরুণরা কাফনের কাপড় পরে রোববার সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালপাড়ে ব্যতিক্রমী এই ক্লাইমেট স্ট্রাইকের আয়োজন করে।
স্থানীয় তরুণ সমাজ ও ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে শতাধিক জলবায়ুকর্মী কাফনের কাপড় পরে প্রতীকী ‘মৃতদেহ’ সেজে অভিনব প্রতিবাদ জানান। কর্মসূচির শুরুতে বিক্ষুব্ধ তরুণরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লেøাগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশ ও প্রতীকী স্ট্রাইকে মিলিত হয়। সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জলবায়ুকর্মী লুইস রানা গাইন, সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন, আমিনা বিলকিস ময়না, ইমতিয়াজ উদ্দিন, গাজী ফরহাদ, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন, আফজাল হোসেন প্রমুখ।
এ সময় কাফনের কাপড় পরিহিত তরুণরা জলবায়ু বিপযয়ের ভয়াবহতা তুলে ধরে বলেন, বৈশ্বিক উষ্ণায়নের এই দায় উন্নত বিশ্বকে নিতেই হবে এবং উপকূলের মানুষের এই অপূরণীয় ক্ষতি পূরণ করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।
সমাবেশে জলবায়ুকর্মী লুইস রানা গাইন গভীর শোক ও বেদনার সাথে স্মরণ করেন আজকের দিনটিকে। ১৫ নভেম্বর ‘সিডর দিবস’। তিনি বলেন, ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডার দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল এবং লক্ষাধিক মানুষকে আহত ও সর্বস্বান্ত করেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








