
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) যোগদানকৃত ৯ম ও ১০তম গ্রেডের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং আইসিবির প্রশিক্ষণ কেন্দ্রে ১০-১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: হাসান ইমাম। এ ছাড়াও আইসিবি প্রশিক্ষণ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মো: মাহাবুব হাসান আলোচ্য প্রশিক্ষণের কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








