১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক ।

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এ ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরীতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১২  নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এর আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান এফসিএস, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম. এম. সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের কোম্পানি সচিব মো: আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement