ন্যাশনাল ডক্টরস ফোরামের ১৩৮ সদস্যের নতুন কমিটি

 নিজস্ব প্রতিবেদক 
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে অধ্যাপক ডা. মো: নজরুল ইসলামকে সভাপতি এবং অধ্যাপক ডা. মাহমুদ হোসেনকে জেনারেল সেক্রেটারি করে ১৩৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 
শনিবার অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসক প্রতিনিধি ও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেন।
নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. একেএম ওয়ালিউল্লাহ্ ও অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক। 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। একটি জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন। 
সম্মেলনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে ন্যাশনাল ডক্টরস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Advertisement