
বাসস
জেলার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘরসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল রোববার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ততক্ষণে আগুনে প্রায় ১৩টি বসতঘরসহ পাঁচটি দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বাসসকে জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








