২০২৭ সালের সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক

 নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সাংগঠনিক বিভিন্ন কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং ২০২৭ সালের বার্ষিক সাংগঠনিক পরিকল্পনা প্রণয়নসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Advertisement