
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে থাকা মো: আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







