
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তিন দিনের মাথায় এবার তার বাবা মো: আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় এক ব্যক্তি। জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগে শনিবার দৌলতপুর থানায় মামলাটি করেন ইদ্রিস আলী (৬৭)। তবে মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আব্দুল হালিম।
এর আগে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা ও নানা আলোচনা তৈরি হয়। ঘটনার পর সরকারি তদন্ত কমিটি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








