ভুটানকে ৪ গোলে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
হামজা চৌধুরীদের সাফ ফুটবল থেকে বিদায়ের দিনে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইপর্বে জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল সংযুক্ত আরব আমিরাতের মাঠে তারা ৪-০ গোলে হারিয়েছে ভুটানকে। ৬ মিনিটে হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় লাল-সবুজ যুবারা। ১৫ মিনিটে ব্যবধান বাড়ান মহিন খান। ২৮ মিনিটে বায়েজীদ বোস্তামি স্কোর ৩-০ করার পর ৬৭ মিনিটে ইয়াসিন আরাফাত হালি গোল পূরণ করেন।

Advertisement