ফাস্টফুড প্যাকেটজাত খাবার ও অতিরিক্ত চিনি পরিহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সচেতনতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়াবেটিস দিবস উপলক্ষে অনেক সংগঠন ও হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার মতো সেবা দিয়েছে। সংবাদ সম্মেলনে করেছে বারডেম। উল্লেখ্য, বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের আনুমানিক সংখ্যা এক কোটি ৩৯ লাখ। বিপুলসংখ্যক রোগী এখনো শনাক্তের বাইরে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সম্প্রসারণের দাবি জানানো হয়েছে এ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে। সচেতনতা হিসেবে ফাস্টফুড, প্যাকেটজাত খাবার এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার পরিহার করার আহ্বান জানানো হয়েছে। 
ডায়াবেটিস দিবস উপলক্ষে বারডেম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি এবং শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে। মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন, মেডিক্যাল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট ইউরোলজিস্ট, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম রুহুল আমিন ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এক্সিকিউটিভ চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্টসহ আরো অনেকে। ক্যাম্পটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে বিনামূল্যে রোগী দেখেন। এ ছাড়া ফ্রি হেলথ চেক-আপসহ প্যাথলজি পরীক্ষায় মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৩০০ সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন।
বারডেমের উদ্যোগে সকাল থেকেই ক্যাম্পাসে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে দেয়া হয়। এ ছাড়া ডায়াবেটিস রোগটি সম্পর্কে।

Advertisement