ইসলামের দৃষ্টিতে সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য
ইসলামী দিগন্ত লোগো।

আসাদুজ্জামান আসাদ  
বর্তমান যুগ, গণমাধ্যমের যুগ। যার মাধ্যম বা সাহায্য-সহযোগিতায় বিভিন্ন কথা, কাজ বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছানো হয় তাই গণমাধ্যম। যেমন টেলিভিশন, রেডিও, সংবাদপত্র এবং ইন্টারনেট ইত্যাদি। গণমাধ্যমে যারা কাজ করেন তারাই গণমাধ্যম কর্মী বা সংবাদ কর্মী। মূলত যিনি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকেন তাকেই সাংবাদিক বলে। সবাই সাংবাদিক কিন্তু আর্দশ সাংবাদিক সবাই না। সাংবাদিককে মেধা-মননে, বুদ্ধিজ্ঞানে, সাহিত্যরস সাহসিকতা, ভদ্রতা, রুচিবোধ, সুস্বাস্থ্য,পরিচ্ছন্নতা, মানবিকতা, সংবাদ সংগ্রহ ও লেখার যোগ্যতা, মিশুক, কৌতহলী দৃষ্টিভঙ্গি, দৃঢ় ইচ্ছাশক্তি,দ্বিমুখতা,সামাজিক উদারতা,শৃঙ্খলাবোধ, ব্যক্তিত্ব বোধ, উপস্থিত বুদ্ধি, সচেতনা বোধ ছাড়াও অনেক ইতিবাচক ও নৈতিবাচক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। এ সব গুনাবলীর অধিকারী ছাড়া সংবাদ কর্মী হওয়া সম্ভব নয়। প্রাচীনকালে মিডিয়ার সাথে যুক্ত ছিল ব্যক্তিগত যোগাযোগ। বর্তমান শতাব্দীতে মিডিয়ার গুরুত্ব অপরীসিম। মিডিয়া ছাড়া পৃথিবী অচল। মিডিয়া বা গণমাধ্যম দেশ ও জাতির জন্য অনেক কল্যাণ বয়ে এনেছে। প্রতিযোগিতার যুগে মেধাশূন্য ব্যক্তি সাংবাদিক হিসেবে অযোগ্য। জ্ঞানের শক্তিই হলো আসল শক্তি। সংবাদ সর্ম্পকে সঠিক জ্ঞান রাখেন না, সে ব্যক্তি সংবাদ লিখতে পারেন না। 
ইসলাম একটি শান্তির ধর্ম। এ ধর্মে সর্ব শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন। আল কুরআনে সব বিষয়ে বিস্তারিত বর্ননা রয়েছে, এমনকি হাদিসেও। একজন সাংবাদিক সর্বক্ষেত্রে যথাযথ ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করে থাকেন। সংবাদ সংগ্রহে হরেক রকম ঝুঁকি মোকাবেলার সম্মুখিন হন। চাপের মুখে, জীবনের ঝুঁকি নিয়ে  কাজ করেন। বিশ^ নবী সা: বলেছেন,‘দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর নিকট অধিক উত্তম।’(মুসলিম) সংবাদ হবে বস্তুনিষ্ঠ ও বিশ^স্ততার প্রতীক। বিশ^স্ত সূত্রের মাধ্যমে  সব তথ্য সংগ্রহ করতে হবে। যারা মিথ্যাবাদী বা খেয়ানতকারী তারা সাধারণ মানুষের কাছে কোনো প্রকার আস্থা পান না।একজন মুমিনের অন্যতম গুনাবলী হলো আমানতদার হওয়া। মহান আল্লাহ এরশাদ করেন, ‘আর যারা রক্ষা করে নিজেদের আমানত ও প্রতিশ্রুতি’। আল্লাহ তায়ালা মানুষকে আমানতের বিষয় সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করবেন। এ মর্মে কুরআনে এসেছে,‘ আর যে বিষয়ে তোমার জানা নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় এদের প্রত্যেকটি সর্ম্পকে কৈফিয়ত তলব করা হবে’।এ নির্দশন দ্বারা প্রমাণ হয় যে, শ্রবণ, চক্ষু ও অন্তর প্রভৃতি যদি খেয়ানত করে তবে অবশ্যই তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সাংবাদিকতা একটি স্পর্শ ও কষ্টসাধ্য বিষয়। যেকোনো সময় একজন সংবাদ কর্মীকে সংবাদ সংগ্রহে বিরাট ঝুঁকি নিতে হয়। এ কাজটি বিপদ মুক্ত নয়। এক বুক সাহস আর মনের শক্তি নিয়ে সংবাদ প্রচার ও প্রসারের কাজ চালাতে হবে। বিপদ আসবেই। মহান আল্লাহ বলেন,‘যারা আল্লাহর বাণী প্রচার করত,আর তাকে ভয় করত এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করত না । আর হিসাব গ্রহণকারী রুপে আল্লাহই যথেষ্ট’।‘অত্যাচারী শাসকের সামনে  হক কথা বলা শ্রেষ্ঠ জিহাদ’। একজন সাংবাদ কর্মী, সংবাদ সংগ্রহ ও লিখতে গিয়ে সময় ও অর্থ উভয় ব্যয়  করেন। সংবাদ সংগ্রহে বিচিত্র পরিস্থির মোকাবেলা করেন। এমন পরিস্থিতিতে ধৈর্যশীলের পরিচয় বহন করা সাংবাদিকের নৈতিক দায়িত্ব। বিভিন্ন পরিবেশ ও বিভিন্ন মেজাজের মানুষের সাথে মিশার যোগ্যতা অর্জন করা। কটু কথা, ঠাট্টা-বিদ্রুপ, অসদাচারণ ইত্যাদি পরিহার করা দরকার। মহান আল্লাহ এরশাদ করেন, ‘অতএব আপনি ধৈর্যধারণ করুন যেমন ধৈর্যধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ’। সত্যবাদী হওয়া সাংবাদিকের জন্য অবশ্যক। অন্যথায় হলুদ সাংবাদিকতার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ বলেন,‘হে ইমানদারগণ! যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে,তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখ,এ আশঙ্কায় যে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে,ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে’। আল কুরআনে এরশাদ হচ্ছে-‘ হে ইমানদারগণ! তোমরা আল্লাহ তায়ালার তাকওয়া অবলম্বন কর এবং সত্যবাদীদের সাথে থাক’। সাংবাদিককে নিরপেক্ষ মানসিকতার অধিকারী হতে হবে। পরিবেশিত সংবাদ এক চোখা না হয়ে নিরপেক্ষ হওয়া উচিৎ। নিরপেক্ষ থাকলেই ইনসাফপূর্ণ সংবাদ পরিবেশন করা সম্বব। মহান আল্লাহ বলেন,‘হে মুমিনগণ! আল্লাহর উদ্যোগে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার কাছাকাছি। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত’। সাংবাদিককে বিচার-বিবেচনা ও দায়িত্ববোধ যথাযথভাবে পালন করতে হবে। একটি সংবাদ প্রকাশের মাধ্যমে ন্যায় অন্যায়ের পার্থক্য বিচার করা যায়। সে কারণে সাংবাদিকের বুদ্ধি-জ্ঞানের অধিকারী হওয়া সময়ের দাবি মাত্র। আল্লাহ এরশাদ করেন,‘যখন শান্তি বা শঙ্কার কোনো সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে থাকে। যদি তারা তা রাসূল এবং তাদের মধ্যে যারা নির্দেশ প্রদানের অধিকারী তাদেরকে জানাত,তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধ্যান করে তারা সেটার যথার্যতা নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করতে’।
একজন সাংবাদিকের উচিৎ কু-ধারণা থেকে বিরত থাকা। সত্য অনুসরণ করে সংবাদ লেখা। ধারণাকৃত সংবাদ লেখার প্রয়োজন নেই। এতে করে মানুষের মধ্যে পারস্পারিক সর্ম্পক নষ্ট হয়। এরশাদ হচ্ছে,‘হে ইমানদারগণ! তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাক। কারণ  কোনো কোনো অনুমান পাপ...। মানুষের দোষ ত্রুটি প্রচার করার পূর্বে তাকে সর্তক করা। একইসাথে সাংবাদিককে পোশাক পরিচ্ছদে রুচিশীল মানসিকতার অধিকারী হওয়া জরুরি। পরিস্কার-পরিচছন্ন ও সুন্দর ব্যবহার সবাইকে মুগ্ধ করবে। রাসূল সা: কে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন,‘হে বনী আদম! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ কর’।  মহান আল্লাহ আরো বলেন,‘নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং তাদেরকের ভালোবাসেন যারা পবিত্র থাকে’। পবিত্র কুরআনে আল্লাহ বলেন,‘আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত  দেয় সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের আন্তর্ভুক্ত’। আল্লাহ বলেন,‘বল,এটা আমার পথ। আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও । আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই’।
মিডিয়ার কাজ হলো ন্যায় ও সুন্দরের পথ দেখানো, অবিচার ও অন্যায়ের  বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সংবাদ কর্মীকে সত্য প্রকাশের সাহসিকতা নিয়ে সামনে এগিয়ে চলা। একজন সাংবাদিক অবশ্যই হলুদ সাংবাদিকতা পরিহার করা। প্রয়োজনীয় গুনাবলী অর্জন করে, সংবাদ পরিবেশন করা হলেই অফিস-আদালত, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে। সবার মুখে ফুটে উঠবে শান্তি-সুখের হাসি। প্রত্যেক মিডিয়া বা সংবাদ কর্মীকে সাংবাদিক হিসাবে গড়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত থাকুক। এই হোক আজকের প্রত্যাশা।
লেথক :  গ্রন্থকার ও সহকারী অধ্যাপক

Advertisement