
গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরাবরের মতোই শুনালেন আশার কাব্য। আশা কিংবা লক্ষ্যের সাথে সমন্বয়ে যোজন যোজন ফারাক থাকলেও মাঝে মধ্যে স্বস্তির বাতাসও বয়ে চলে। জানালেন দলের অবস্থান এবং পরিকল্পনা।
তিন পেসার তো অবশ্যই থাকবে, এতটুকু বলতে পারি। সাথে একটা স্পিনারও তো থাকা উচিত। স্পিনাররাও ভালো অবদান রাখছে। অস্ট্রেলিয়ায় যেভাবে বল করেছে, বিশেষ করে মিরাজ। আমার মনে হয় এই কম্বিনেশনে আমরা যেতে পারি।
মুমিনুল ভাইকে একটা বার্তা কয়েক বছর আগেই দেয়া হয়েছে, উনি যেন নেটে বল করেন। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, এই দুই ভেনু তার চেয়ে ভিন্ন। তাই একটু ভিন্ন বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নামব। আমাদের দলে খুব বেশি বোলিং হয় না। টিম হিসেবেই শুরু করেছি।
ব্যাটিং ইউনিটে তানজিদ তামিমের ভূমিকা নিয়ে শান্তর বক্তব্য, ‘কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলব না। এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করা জরুরি। বিশেষ করে যারা উইকেটে সেট হবে তাদের বড় ইনিংস খেলতে হবে। সেটি তামিম হোক বা অন্য কেউ। প্রথম ইনিংসে বড় রান জড়ো করলে যে বোলিং আক্রমণ আছে, লড়াই করা যাবে।
প্রস্তুতি নিয়ে তার কথা, ‘মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। এটি সত্যি আমাদের গত দুই-তিন ম্যাচ ভালো যায়নি। এটি নিয়ে না ভেবে সামনে কিভাবে ভালো করতে পারি- এটিই বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, আরো ভালো করতে পারতাম এসব নিয়ে আলোচনা হয়েছে। যদিও এটি ভিন্ন কন্ডিশন। মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। সেরা খেলা খেললে, পরিকল্পনা কাজে লাগালে ভালোভাবেই ম্যাচটি খেলতে পারব। কন্ডিশন এখনো দেখার সুযোগ হয়নি। তবে এখানে অবশ্যই পেস বোলারদের সহায়তা থাকবে। পাশাপাশি স্পিনাররা অভিজ্ঞ এই কন্ডিশনে। পেসারদের প্রতি দায়িত্ব বেশি থাকবে। স্পিনাররাও সাপোর্ট করলে ভালো হবে।
অতীত ফলাফল নিয়ে শান্ত জানালেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, এটি আত্মবিশ্বাস দেবে। আমাদের সামনে প্রমাণ আছে, এখানেও ভালো খেলা, ম্যাচ জেতা সম্ভব। তবে দিনশেষে সেরাটাই খেলতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দল বিশ্বাস করলে ভালো ক্রিকেট খেলতে পারব।
বোলিং নিয়ে আশাবাদী শান্ত, ‘বোলিং বিভাগ ভালো করছে। এক-দুই ইনিংস বা সিরিজ নিয়ে বিচার করা উচিত না। এই সিরিজে শুধু মিডল ওভার না, নতুন বল থেকে শুরু করে সবখানে বোলাররা ভালো করবে ইনশা আল্লাহ।
অভিষেক হওয়া মাহফিজুল ইসলাম রবিন নিয়ে অধিনায়কের উক্তি, রবিন যে শুধু ডান হাতি বলেই টিমে এসেছে এমন কিছু না। পাশাপাশি ও যেভাবে পারফর্ম করেছে ও ডিজার্ভ করে দলে আসা। সাথে নাঈম শেখ এসেছে। সেও ভালো করছে। দু’জনই ফর্মে আছে। দু’জনই ভালো টাচে আছে। আমরা জানি কাকে খেলাব তবে এটা আমাদের মধ্যেই থাক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








