
ক্রীড়া ডেস্ক
উয়েফা নেশন্স লিগে নিজেদের মাঠে গোল উৎসব করেছে নেদারল্যান্ডস। গ্রিসকে গত পরশু ৭-০ ব্যবধানে হারিয়েছে কমলা জার্সিধারীরা। এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক মিডফিল্ডার তিজান্নি রেইন্ডার্স। আমস্টারডামের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই ২১ মিনিটের ব্যবধানে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ১৯৯০ সালে মার্কো ফন বাস্তেনের পর প্রথম ডাচ ফুটবলার হিসেবে প্রথমার্ধে হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়েন তিজান্নি। তার বিধ্বংসী হ্যাটট্রিকের পাশাপাশি দলের হয়ে জোড়া গোল করেন জুরিয়েন টিম্বার। একটি করে গোল করেন ক্রিসেনসিও সামারভিল ও ড্যানিয়েল মালেন। এই জয়ের আগে অপরাজিত থাকা গ্রিসকে বিধ্বস্ত করে গ্রুপ শীর্ষে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করল নেদারল্যান্ডস। নেশন্স লিগে গত পরশু বড় জয় তুলে নিয়েছে আইসল্যান্ড ও জার্মানি।
আমস্টারডামে রাতের সবচেয়ে আলোচিত ম্যাচে গ্রিসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা। ম্যাচের ৬ মিনিটেই ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধেই ১২, ১৮ ও ৩৩ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিজান্নি রেইন্ডার্স। ৪০ মিনিটে গোল করেন জুরিয়েন টিম্বার। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন টিম্বার। আর ৬১ মিনিটে শেষবার গ্রিসের জালে বল পাঠান ডনিয়েল মালেন। এই জয়ে নেশন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা। এর আগে ২০২৪ সালে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে নিজেদের মাঠে ৭-০ গোলে হারিয়েছিল জার্মানি।
এ দিন বুলগেরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ড। ম্যাচে হ্যাটট্রিক করেছেন আন্দ্রি গুদজনসেন। বাকি দু’টি গোল করেন অরি অস্কারসন ও এমিল সেনভ। জয়ের ধারায় রয়েছে জার্মানিও। সার্বিয়ার মাঠে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে জার্মানরা। ম্যাচের তৃতীয় মিনিটেই বাবিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। ৫০ মিনিটে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন ব্রজান গ্রুডা। ৬ মিনিট পর সার্বিয়ার হয়ে একটি গোল শোধ করেন বাবিচ। ম্যাচের শেষ দিকে দু’টি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় সার্বিয়া।
দিনের অন্য ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। সেøাভেনিয়ার মাঠে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে সুইজারল্যান্ড। এই ড্রয়ের সুবাদে নেশন্স লিগের লিগ এ-তে উন্নীত হওয়ার সুযোগ নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছে মলদোভা। নিজেদের মাঠে সেøাভাকিয়া ২-২ গোলে ড্র করেছে ফারো আইল্যান্ডের বিপক্ষে। তবে ড্র করেও লিগ বি-তে উন্নীত হওয়ার সুযোগ নিশ্চিত করেছে সেøাভাকিয়া। লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে এস্তোনিয়া। অ্যান্ডোরাও ২-০ গোলে পরাজিত করেছে জিব্রাল্টারকে। লিচেনটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়েছে আজারবাইজান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








