
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ওই জমিতে থাকা একটি কাঠমিল ও একটি ফার্নিচারের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীকোল গ্রামের আফসার আলী সরকার ১৯৮৮ সালে তারানগর গ্রামের আব্দুস সাত্তার ও জানমোহাম্মদের কাছ থেকে লক্ষ্মীকোল মৌজার ৫২৬ ও ৫২৭ হালদাগে ৪০ শতাংশ জমি কেনেন। এরপর সেখানে কাঠমিল ও ফার্নিচারের দোকান স্থাপন করে দীর্ঘ ৩৮ বছর ধরে ভোগদখল করে আসছেন। তবে বিক্রেতাদের মৃত্যুর পর বছর দুয়েক আগে তাদের ওয়ারিশরা জমিটি নিজেদের বলে দাবি করেন। বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান ও সেখানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালতের আদেশ অমান্য করে প্রায় দুই সপ্তাহ আগে ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে প্রতিষ্ঠান দু’টিতে তালা মেরে দেয়। ভুক্তভোগী আফসার আলী সরকার জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের এমন কর্মকাণ্ডে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








