নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বিনষ্টে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র চলছে : পাবিপ্রবি ভিসি

পাবিপ্রবি প্রতিনিধি

Advertisement

নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ও স্বাধীনভাবে চলার পথ বিনষ্টে করতে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সাধারণ শিক্ষকদের সমাবেশে তিনি এ কথা বলেন। ভিসি বলেন, ‘বিগত ২০ বছর ধরে বাংলাদেশে কোনো বৈধ শাসক ছিল না। পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐতিহাসিক এক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়।’  দেশের বিভিন্ন স্থানে জেলা-উপজেলা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিঘিœত করার জন্য তারা পরিকল্পিতভাবে নানা ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার শুরু করেছে।