পদ্মা সেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হবে : খাদ্যমন্ত্রী

 সাভার (ঢাকা) সংবাদদাত

Advertisement

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হবে। এখানেও রেললাইন হবে। ঢাকা, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া এমপিরা কিছু করতে পারবে না। গতকাল শনিবার দুপুরে ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজের ছাত্রছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘গামের্ন্ট শ্রমিকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান গত শুক্রবার থেকে ওএমএস এর চাল দেয়া শুরু হয়েছে। সাভার সরকারি কলেজের অধ্যক্ষ ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো: আবদুল হামিদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘সাভারে একটি আধুনিক শিল্পকলা করা হবে। যেখানে একটি বড় অডিটোরিয়াম থাকবে, ফুডকোর্ট থাকবে, অফিস থাকবে, রিয়াসসেল দেয়ার জায়গা থাকবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো: তমিজ উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।